Friday, June 26, 2026

অক্ষয় তৃতীয়ার সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো, শুভেচ্ছা পোস্ট মমতা – অভিষেকের 

Date:

Share post:

নববর্ষের পর বাঙালির বৈশাখী উৎসব পার্বণের অন্যতম হলো অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। অনেকে পয়লা বৈশাখের দিন হালখাতা করেন। আবার অনেকে বেছে নেন আজকের দিনটি। পুরাণ মতে এদিন কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাঁকে প্রচুর ঐশ্বর্য দান করেন। এই তিথিতে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে অক্ষয় তৃতীয়ার দিন বৈভব-লক্ষ্মীর পুজো করা হয়। সমাজ মাধ্যমে আজকের দিনের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন সকাল সকাল মন্দিরে লক্ষ্মী গণেশের পুজো করাতে দেখা গেছে ব্যবসায়ীদের। কালীঘাট এবং দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার ভিড় রয়েছে। মেঘলা আকাশ মাথায় নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সতীপীঠগুলোতেও চলছে পুজো। অক্ষয় তৃতীয়া পড়ছে ১০ মে শুক্রবার। মূলত রোহিনী নক্ষত্রে বৈশাখের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই অক্ষয় তৃতীয়া হয়। সেই হিসাব অনুযায়ী শুক্রবার অক্ষয় তৃতীয়ার তিথি ভোর ৪.১৭ মিনিট থেকে শুরু হয়েছে। তিথি শেষ হচ্ছে ১১ মে ভোর ২.৫০ মিনিটে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...