Monday, April 6, 2026

শহরের একাধিক বেকারি ও কেকের দোকানে অভিযান চালালো পুর আধিকারিকরা

Date:

Share post:

বড়দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উৎসবের এই মরসুমে কেক-প্যাস্ট্রির চাহিদা বেড়ে যায় শহরের বাজারগুলিতে। আর সুযোগকে কাজে লাগিয়ে অনেকে ভেজাল কেক-প্যাস্ট্রি বিক্রি করেন। সেই ভেজাল কেক-প্যাস্ট্রির সন্ধানে তল্লাশি চালাতে রাস্তায় নামল কলকাতা পুরসভার খাদ্য-নিরাপত্তা আধিকারিকেরা। বড়বাজার, এসপ্ল্যানেড, নিউ মার্কেট, শিয়ালদহ-সহ শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হল।ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পুর আধিকারিকরা।

একাধিক নামী-বেনামি বেকারি ও কেকের দোকানে অভিযান চালালেন পুরসভার কর্মী আধিকারিকরা। কারও ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেন।কারও ব্যবস্থাপনায় ত্রুটি দেখে সতর্ক করলেন। শুক্রবার নিউ মার্কেটের দুটি নামী কেকের দোকানে গিয়ে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পুর আধিকারিকরা। আবার, বেশ কিছু বেকারির ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতার অভাব দেখে সতর্ক করেন পুর আধিকারিকরা। কোথাও কর্মীদের মাথায় নেই টুপি। হাতে নেই গ্লাভস। কোথাও আবার দেখা গেল, কোম্পানির ফুড লাইসেন্সই নেই। সতর্ক করার পরও কাজ না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুরসভার আধিকারিকরা।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...