Sunday, May 17, 2026

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার সিরিয়ালের সেটেই! কেন এই পরিণতি?

Date:

Share post:

শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু। তারপর থেকে আর থেমে থাকেননি। সিরিয়াল থেকে সিনেমা, সর্বত্রই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সদা হাসিখুশি তরুণী সেটে সবার সঙ্গে বেশ মজা করে কথাও বলতেন অভিনেত্রী । ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তুনিশা শর্মা। শনিবার আচমকা সিরিয়ালের সেটে মিলল বছর কুড়ির অভিনেত্রীর ঝুলন্ত দেহ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মারা গিয়েছেন তুনিশা।


আরও পড়ুন:হিজাব বিতর্কে মুখ খুলতেই অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার

তুনিশার দেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি।

শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে দেখা গিয়েছিল। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কইফের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন। কালারস টিভিতেও তাঁর সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল।

সমাজমাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা। কথা বলতেন বলেই জানা গিয়েছে। তাঁর এ হেন পদক্ষেপে হতবাক সকলে। কিছু দিন আগে টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠক্করও একই ভাবে জীবন শেষ করে দিয়েছিলেন।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...