Wednesday, June 24, 2026

হিজাব বিতর্কে মুখ খুলতেই অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার

Date:

Share post:

তিন মাস কেটে গেলেও ইরানে হিজাব বিতর্ক জের এখনও কাটেনি । এবার অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার করল ইরান সরকার। ইরানে সরকার-বিরোধী আন্দোলন ও বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্টের কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অনুমান।

আরও পড়ুন:হিজাব বিরোধী আন্দোলনে উত্তপ্ত ইরান! মহিলাদের সৌন্দর্যকে ক্ষতবিক্ষত করতে চলছে গু*লি

ধৃত অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘দ্য সেল্‌সম্যান’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এ ছাড়াও ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

গত ৮ ডিসেম্বর সমাজমাধ্যমে হিজাব সম্পর্কিত একটি পোস্ট করেন আলিদুস্তি। পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘আপনার নীরবতা দমন এবং দমনকারীদের সমর্থনের সমান।’’ উল্লেখ্য, যে দিন আলিদুস্তি এই পোস্ট করেন, সে দিনই ইরানে সরকার-বিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি আরও লেখেন, ‘‘এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলি দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।’’

এই পোস্টের কারণেই আলিদুস্তিকে শনিবার গ্রেফতার করা হয় বলে মনে করা হচ্ছে।

ইরানের বিনোদন জগতে রীতিমতো পরিচিত মুখ আলিদুস্তি। অনেক কম বয়স থেকে তিনি অভিনয় করছেন। তাঁর সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

প্রসঙ্গত , গত ১৬ সেপ্টেম্বর ইরানে হিজাব না পরার জেরে পুলিশি হেফাজতে ১৯ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। হাজার হাজার মানুষ পথে নেমে সরকারের কঠোর ও রক্ষণশীল নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। মেয়েদের স্বাধীনতার দাবিতেই এই আন্দোলন। দেখা গিয়েছে, প্রকাশ্যে চুল কেটে হিজাব পুড়িয়ে প্রতিবাদ করছেন মেয়েরা। তার পর থেকেই কঠোর হাতে বিদ্রোহ দমন করছে সরকার। চলছে ব্যাপক ধরপাকড়।মৃত্যুদণ্ড দিতেও পিছু হটেনি। অভিনেত্রী আলিদুস্তিও রেয়াত করা হল না।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...