Sunday, April 12, 2026

চিন ফেরত যুবকের শরীরে মিলল কোভিডের নয়া প্রজাতি BF.7, বাড়ি সিল করল প্রশাসন

Date:

Share post:

নতুন করে করোনা আশঙ্কার মধ্যেই এবার চিন ফেরত যুবকের শরীরে মিলল ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ প্রজাতি করোনা ভাইরাস! ওই যুবক আগ্রার (Covid- Agra) বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্ত যুবক এখন আইসোলেশনে রয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে বাড়ি সিল করে দেওয়া হয়েছে। পরিবারের লোক এবং যাঁরা সম্প্রতি ওই যুবকের সংস্পর্শে এসেছিলেন, এবার তাঁদের টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরকে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর চিন থেকে দিল্লি হয়ে আগ্রায় (Covid- Agra) ফেরেন ওই যুবক। এরপর স্থানীয় এক ল্যাবে কোভিড টেস্ট করান তিনি। রিপোর্ট পজিটিভি আসে! কোনও প্রজাতির করোনা আক্রান্ত তিনি? নমুনা পাঠানো হয়েছিল জেনোম সিকোয়েন্সের জন্য! রিপোর্টে দেখা যায় বিএফ.৭ পিজিটিভ!

আরও পড়ুন-জেলবন্দি সত্যেন্দ্রের পাশ থেকে চেয়ার! ১৫ দিন দর্শনার্থীর সঙ্গে না দেখা করার নির্দেশ


এদিকে বিধিনিষেধে শিথিল হতেই ফের হু হু করে সংক্রমণ বাড়ছে চিনে। পরিস্থিতি এতটাই খারাপ যে কোভিড আক্রান্তদের তালিকাও প্রকাশ করা বন্ধ করেছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন। চিনে যে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট তাণ্ডব চালাচ্ছে, সেই বিএফ.৭-র হদিশ মিলেছে ভারতেও। ওড়িশার একজন, আর গুজরাটে দু’জনের শরীরে নয়া প্রজাতির ভাইরাস পাওয়া গিয়েছিল আগেই। এবার মিক্রন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-র করোনা আক্রান্ত হলেন আগ্রার এক যুবকও।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...