Saturday, June 27, 2026

Covid Updates India: বুদ্ধগয়ায় ৪ পর্যটক কোভিড আক্রান্ত! বাড়ছে দুশ্চিন্তা  

Date:

Share post:

ভারতে দৈনিক সংক্রমণ কমলেও রীতিমতো ভয় ধরাচ্ছে বিদেশ থেকে আসা পর্যটকদের কোভিড পজিটিভ (Covid Positive) হওয়ার খবর। এবার বিহারের (Bihar) বুদ্ধগয়ায় (Bodh Gaya) ৪ কোভিড আক্রান্তের হদিশ মিলল। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই ভিন দেশের নাগরিক। চারজনের মধ্যের একজন মায়ানমার (Mayanmar), একজন থাইল্যান্ড (Thailand) এবং বাকি দু’জন ইংল্যান্ডের (England) বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে (Genome Sequencing) পাঠানো হয়েছে। বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে আপাতত নিভৃতবাসে (Isolation) রয়েছেন প্রত্যেকে।

জানা গিয়েছে, এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। বুদ্ধগয়া একটি অতি প্রসিদ্ধ স্থান। অনেক বিদেশিরই আনাগোনা লেগে থাকে এখানে। ব্যাঙ্কক থেকে এসেছিলেন বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। ঘটনা সামনে আসার পরই এখন ওই বিমানের সব যাত্রীর দিকেই নজর প্রশাসনের। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই ৪ ব্যক্তির শরীরে কোভিড ভাইরাস পাওয়া গিয়েছে ঠিকই। তবে কারও শারীরিক সমস্যা খুব বেশি গুরুতর নয়। তবে কোনওভাবেই যাতে ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে, তাই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, রবিবারই আগ্রার (Agra) তাজমহলে (Taj Mahal) সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে কোভিডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন স্ট্রেন তা এখনও জানা যায়নি। নমুনাটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনাটি লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, কোভিড ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণ রীতিমতো ভয় ধরাচ্ছে চিনকে। তবে বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না। ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তারপর ধীরে ধীরে টিকাকরণ (Vaccination) শুরু হয় দেশে। পরবর্তীকালে দেওয়া হয় বুস্টার ডোজও (Booster Dose)। আর তার জেরেই কোভিড পরিস্থিতি অনেকটাই মোকাবিলা করা সম্ভব হয়েছে।

 

 

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...