Thursday, June 25, 2026

নেইমারদের নতুন কোচ হিসাবে জিদানকে চাইছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্তিনা। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কোচ তিতে। এরপর সেলেকাওদের নতুন হেড কোচ খোঁজার কাজ শুরু হয়েছে। একের পর এক শোনা যায় এই পদের জন‍্য। কখনও গুয়ার্দিওয়ালা তো কখনো মরিনহো। আর এখন শোনা যাচ্ছে নেইমারদের কোচের জন‍্য এগিয়ে জিনেদিন জিদান।

এক ফরাসি পত্রিকার  রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলের নতুন ম্যানেজার হিসেবে জিনেদিন জিদানের প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। এবং যা খবর, ব্রাজিলীয় কোচ নিয়োগের রীতি ভাঙতে পারে সে দেশের ফুটবল সংস্থা।

২০২১ সালের মে মাস থেকে কোচিংয়ের বাইরে রয়েছেন জিদান। তারপর ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড সহ একাধিক ক্লাবের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে তিনি জাতীয় দলেই কোচিং করাতে চাইছেন ফরাসি এই কিংবদন্তী।

কয়েক দিন আগে অবধি খবর ছিল, ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন জিনেদিন জিদান। কিন্তু বিশ্বকাপের ফাইনালের পর দিদিয়ের দেশঁর প্রতি আস্থা রয়েছে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের। আর সেই কারণে আগামী সপ্তাহ অবধি অপেক্ষা রয়েছে, যদি দেশঁ নিজের চুক্তি বাড়িয়ে নেন।

যদি দেশঁ ফ্রান্স কোচের দায়িত্বে থেকে যান, সেক্ষেত্রে জিদানকে প্রস্তাব দিতেই পারে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ এবং দুইবার লা লিগা জিতিয়েছেন জিদান।

আরও পড়ুন:নর্থইস্টের কাছে ম‍্যাচ হেরে কী বললেন বাগান কোচ?

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...