Sunday, April 12, 2026

জেলবন্দি সত্যেন্দ্রের পাশ থেকে চেয়ার! ১৫ দিন দর্শনার্থীর সঙ্গে না দেখা করার নির্দেশ

Date:

Share post:

একাধিক সিসিটিভি-বিতর্কের পর এ বার জেলবন্দি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের ঘর থেকে সরানো হল চেয়ার-টেবিল, বিছানার চাদর-সহ নানা সুবিধা। এমনকি আগামি ১৫ দিন কারোর সঙ্গে দেখা করাতেও ‘মানা’ রয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষের।সব মিলিয়ে বলা যায়, আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি সত্যেন্দ্রর ‘ভিভিআইপি’ সুখে ছেদ পড়ল।


আরও পড়ুন:শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী ঝলমলে বড়দিনের বো ব্যারাক !

আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সত্যেন্দ্রকে চলতি বছরের জুনে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার পর থেকে তিহাড় জেলেই বন্দিদশা অবস্থায় রয়েছেন তিনি। তবে সম্প্রতি সমাজমাধ্যমে একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অভিযোগ, জেলে বসেই ভিআইপির মতো অতিরিক্ত সুযোগ-সুবিধা ভোগ করছেন অরবিন্দ কেজরীওয়ালের মন্ত্রী। কোনও ভিডিয়োয় দেখা গিয়েছে, সত্যেন্দ্রর পা মালিশ করে দিচ্ছেন এক ব্যক্তি। আবার কোনও ভিডিয়োয় উঠে এসেছে, আয়েশ করে বিছানায় বসে জেল সুপারের সঙ্গে গল্পগুজব করছেন তিনি।এরপরই জেলবন্দি অবস্থায় মন্ত্রী কীভাবে এত সুখ ভোগ করেন তা নিয়ে সরব হন বিরোধীরা।শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন।

দিল্লি পুরনিগম এবং গুজরাট বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্ক ছড়িয়েছে। তাতে অস্বস্তিতে পড়েছেন আম আদমি পার্টি নেতৃত্ব। জেলে বসে তাঁর মন্ত্রীর মালিশকাণ্ডে খোদ কেজরীর দাবি, অসুস্থ হওয়ায় ফিজ়িয়োথেরাপি চলছে সত্যেন্দ্রর। অন্য দিকে, তিহাড়ের জেল সুপার সন্দীপ গয়ালকে সাসপেন্ড করা হয়।

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...