Friday, April 3, 2026

আত্মহ*ত্যা নয়, খু*ন হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত! চাঞ্চল্যকর দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের

Date:

Share post:

বলিউড অভিনেতা (Bollywood Actor) সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। জনপ্রিয় অভিনেতার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এখনও রহস্য তুঙ্গে। চলছে সিবিআই তদন্ত (CBI Investigation)। তার মাঝেই সামনে এল বিস্ফোরক তথ্য। সুশান্তের দেহের ময়নাতদন্ত (Post Mortem) করেছিলেন যে চিকিৎসক, তাঁর দাবি আত্মহত্যা করে মৃত্যু হয়নি সুশান্তের, তাঁকে খুন করাই হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ময়নাতদন্তকারী চিকিৎসক রূপকুমার শাহ চাঞ্চল্যকর দাবি করেন বলেন, সুশান্তের দেহে ও গলায় একাধিক আঘাতের দাগ পাওয়া যায়। তাঁকে খুনই করা হয়েছিল। তাঁর কথায়, “যেদিন সুশান্ত সিং রাজপুতের যান, সেদিন কুপার হাসপাতালে পোস্টমর্টেম ছিল ৫টি দেহের। সেই পাঁচটার মধ্যে একটা ছিল ভিআইপি। যখন আমরা ময়নাতদন্ত করতে যাই তখন জানতে পারি যে সেই ভিআইপি হলেন বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। সারা দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল এবং গলায় ছিল দুই থেকে তিনটে আঘাতের চিহ্ন। সেই পোস্টমর্টেম ভিডিও রেকর্ড করার কথা ছিল, কিন্তু উচ্চপদস্থ কর্তাদের তরফে জানানো হয়, ভিডিও করতে হবে না। শুধুমাত্র ছবি তুলতে হবে। তাঁদের কথা মতোই কয়েকটা ছবি তোলা হয়।”

এখানেই শেষ নয়, চিকিৎসকের আরও অভিযোগ, তিনি প্রথমেই উচ্চপদস্থ কর্তাদের জানিয়েছিলেন যে, এটা খুন। সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। কিন্তু তাঁকে নিয়ম ও নির্দেশ অনুযায়ীই কাজ করতে বলা হয়। চিকিৎসক রূপকুমার শাহ বলেন, “যখন প্রথমবার আমি সুশান্তের দেহ দেখতে পাই, আমার উপরের কর্তাদের জানাই যে, এটা আত্মহত্যা নয়, এটা খুন। কিন্তু আমাকে নিয়ম মানতে বলা হয়। তখন আমার সিনিয়ররা বলেন যে, নিয়ম অনুযায়ী কাজ করো। যত তাড়াতাড়ি সম্ভব ছবি তুলে পোস্টমর্টেম করে দেহটি পুলিশের হাতে তুলে দাও। আমরা রাতে পোস্টমর্টেম করেছিলাম।”

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এখনও রহস্য জারি। তাঁর মাঝেই ময়নাতদন্তকারী চিকিৎসকের এমন চাঞ্চল্যকর দাবিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...