Saturday, April 4, 2026

ভিড়ে থিকথিকে পুরীর মন্দির! পিষে আহত ৬ স্কুল পড়ুয়া

Date:

Share post:

পুরীর মন্দিরে ভক্ত সমাগম রোজই হয়। কিন্তু বড়দিনের ছুটিতে পুরীর মন্দিরে থিকথিকে ভিড়। তিলধারণের জায়গা পর্যন্ত নেই। সোমবার সন্ধ্যায় ভিড়ে ঠেলাঠেলিতে পিষে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মন্দির চত্বরে মারাত্মক জখম হয় ৬ স্কুল পড়ুয়া।


আরও পড়ুন:পুরীর কাছে ভূমিকম্প! কেঁপে উঠল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা

সোমবার সন্ধ্যায় জগন্নাথ দেবের দর্শনের জন্য হুড়োহূড়ি শুরু হয়ে যায়। ভিড় সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যায় ৬ ছাত্রী। তাদের ওপর হুমড়ি খেয়ে পড়েন আরও দর্শনার্থী। এদিকে ঠেলাঠেলিতে পিষে যাওয়ার অবস্থা তৈরি হয় ওই ৬ পড়ুয়ার। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বড়দিন উপলক্ষ্যে পুরীতে (Puri Temple) পর্যটকের ঢল নেমেছে। মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য বহু মানুষের সমাগম হচ্ছে প্রায় রোজই। এই সময় ভিড় একটু বেশিই থাকে। দর্শনের জন্য ধাক্কাধাক্কি হয়।ওই ছাত্রীরা ৭০ জনের একটি দলের সঙ্গে এসেছিল। ময়ূরভঞ্জ জেলার রাসগোবিন্দপুরের একটি স্কুল থেকে ওই দল এসেছিল। সারা সকাল ছাত্রীরা সমুদ্র সৈকতে কাটায়।সন্ধ্যায় মন্দিরে দর্শনের জন্য আসে তারা। সেইসময় মন্দিরে ভিড় থাকায় ধাক্কাধাক্কি শুরু হয়। ২২ ধাপ সিঁড়ি চড়ার সময়েই ভিড়ের ধাক্কায় ৬ জন পড়ে যায়। তারা নবম ও দশম শ্রেণির ছাত্রী। আপাতত নহাসপাতালেই ভর্তি রয়েছে তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...