Saturday, April 4, 2026

শিবঠাকুর মামলায় জামিন পেলেন অনুব্রত

Date:

Share post:

শিবঠাকুর মণ্ডলের করা মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে   জামিন দিল দুবরাজপুর আদালত। মঙ্গলবার সেই মামলায় দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল অনুব্রত মন্ডলকে। সেই মামলায় তাঁকে জামিন দেন বিচারক। ২ হাজার টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে অনুব্রতকে। সেই মামলায় ১ জানুয়ারি ফের তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তিনি আসানসোল জেলেই থাকছেন বলে জানা গিয়েছে।

শিবঠাকুর মণ্ডলের যে মামলার ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে রাজ্য পুলিশ নিজেদের হেপাজতে নেয়, গতকাল সেই মামলার যাবতীয় নথি ইডির হাতে তুলে দিতে হবে বলে জানিয়ে দেয় দুবরাজপুর আদালত।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করে রাজ্য পুলিশ। সরকারি আইনজীবী এদিন আদালতে জানায়, ৭ দিন পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। এর মধ্যে ৬ দিন অনুব্রত কোনও কথা বলেননি। সপ্তম দিনে তিনি কিছু বলেছিলেন। তাই এই মামলার আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। ফলে অনুব্রতকে আরও কিছু সময়ের জন্য হেফাজতের প্রয়োজন। তাই এখনই জামিন দেওয়া উচিত নয়। তবে সব পক্ষের কথা শুনে এদিন আদালত অনুব্রতকে জামিন দেন।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সে দিনই কেষ্টর বিরুদ্ধে পুরনো মামলা করেন শিবঠাকুর মণ্ডল। তাঁর অভিযোগ, ২০১৯ সালে অনুব্রত মণ্ডল গলা টিপে হত্যার চেষ্টা করেছিলেন তাঁকে। সেই মামলাতেই আদালতের নির্দেশে ৭ দিনের পুলিশ হেফাজতে যায় অনুব্রত। ফলে তখনকার মতো দিল্লি যাওয়া আর হয়নি কেষ্টর। সাতদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে এদিন ফের আদালতে তোলা হয়। তখনই জামিন পান অনুব্রত মণ্ডল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...