Saturday, April 4, 2026

রাজ্য সফরের আগে নরেন্দ্র মোদিকে চিঠি অধীরের, তুললেন বাংলার ভাঙন সমস্যা

Date:

Share post:

আগামী শুক্রবার ঝটিকা সফরে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই সফরের আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন লোক্সভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhari)। নদী ভাঙনের জেরে রাজ্যবাসীর দুর্ভোগ ও এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র যাতে নজর দেয় তার জন্য মোদিকে চিঠি লিখলেন অধীর। চিঠিতে তাঁর দাবি, পশ্চিমবঙ্গে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভাঙনের সমস্যায় কার্যত সব খুইয়েছেন। একের পর এক চাষের জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। কেন্দ্র বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুক। কলকাতা সফরে গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে যাতে বিষয়টি নিয়ে কথা হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সাংসদ।

প্রতি বছর বর্ষা এলেই ভাঙন সমস্যায় জেরবার হতে হয় রাজ্যের একাধিক জেলার বাসিন্দাদের। দোষারোপ পর্ব চলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে। অধীর আবেদন জানিয়েছেন, গত দু দশকেরও বেশি সময় ধরে একটু একটু করে তলিয়ে যাচ্ছে জমি। তাঁর দাবি, গত কয়েক বছরে তলিয়ে গিয়েছে ২৮০০ হেক্টর চাষযোগ্য জমি, যার মূল্য হতে পারে প্রায় ১০০০ কোটি টাকা। পরিসংখ্যান তুলে ধরে অধীর জানান, শুধু জমি নয় ভেসে গিয়েছে ৫০ টি বাড়ি, দুটি মন্দির। হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। ২০২২-এর ফেব্রুয়ারিতেই ওই তিন জেলা মিলিয়ে ৪০০ বর্গ কিলোমিটার জমি ভেসে গিয়েছে বলে উল্লেখ করেছেন অধীর। তাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আলোচনা করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে চিঠি প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধীর বলেন, “গঙ্গা ভাঙনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য চিঠিতে প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছি। ভাঙনের জেরে একটার পর একটা জেলা তলিয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে প্রয়োজন দীর্ঘস্থায়ী পরিকল্পনা। শাসকদলকে বলব মোদির কাছে এই সমস্যাগুলো তুলে ধরার জন্য।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...