Saturday, April 4, 2026

সাতসকালে মুর্শিদাবাদে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা! মৃ*ত ১, আহত ১২

Date:

Share post:

সাতসকালে মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত বাস চালক। গুরুতর জখম লরির চালক সহ ১২ জন বাস যাত্রী। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:সাতসকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃ*ত তরুণী

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ লাগে। তাতেই গুরুতর জখম হন বাস ও লরির চালক সহ ১২ জন বাস যাত্রী।তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বাস চালককে মৃত বলে জানান চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন একাধিক আহতের পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের জানান, জলঙ্গি রাজ্য সড়ক এমনিতেই বেশি চওড়া নয়। কুয়াশার মধ্যে একটি গাড়ির পাশ কাটাতে গিয়েছিলেন বাস চালক। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি। এমতাবস্থায় বাসটি সজোরে গিয়ে লরিতে ধাক্কা মারে। বাসটির গতিবেগ বেশি থাকায় দুমড়ে মুচড়ে যায় বাস ও লরির সামনের অংশ। তবে বাসের ভেতরেই আটকে পড়েন যাত্রীরা। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে ছুটে আসেন। প্রাথমিকভাবে তারাই কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

বাসের সামনের অংশটা রীতিমতো কেটে বার করে আনা হয় চালককে। একে একে বাস যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে।
এদিকে ভয়াবহ এই বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে জলঙ্গি রাজ্য সড়কেও ব্যাপক যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ করছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...