Wednesday, June 24, 2026

 দেব সবটা বুঝলে সব সিনেমাই হিট হবে, মন্তব্য কুণালের

Date:

Share post:

দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘প্রজাপতি’ নিয়ে তরজা তুঙ্গে।দুদিন আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, ‘মিঠুনদার জন্যই ছবি ডুবেছে।’ এরপরেই মুখ খুলেছেন দেব। তৃণমূল সাংসদ তথা অভিনেতা বলেছেন, ছবির বিষয়ে আমি ওঁর থেকে ভালো বুঝি। ভবিষ্যতেও চরিত্রে মানানসই মনে হলে মিঠুনের সঙ্গে কাজ করব।

দেবের এই মন্তব্য প্রসঙ্গে মঙ্গলবার কুণাল বলেন, দেব স্পষ্ট করে মনের কথা বলতে পারছে না। খুব ভাল ছেলে৷ ওকে আমি ভালবাসি৷ এটা ঠিক ও আমার থেকে বেশি সিনেমা বোঝে। তবে সবটা বুঝলে সব সিনেমাই হিট হবে। তাই দেবের সকলের মত শোনা উচিত।দেব অবশ্য দাবি করেছেন, নন্দনে প্রজাপতি মুক্তি পায়নি বলে আমার কোনও দুঃখ নেই। আমার শুধু মনে হয়, নন্দনে যে টাকায় সিনেমা দেখা যায় তাতে মধ্যবিত্ত মানুষের পকেটে চাপ পড়ে না।

তৃণমূল সাংসদ আরও বলেন, এর পরেও যদি আমার কাছে কোনও স্ক্রিপ্ট আসে যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি মিঠুন চক্রবর্তীকে নিয়েই আবার কাজ করব।

 

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...