Friday, April 3, 2026

ন্যাজাল ভ্যাকসিনের দাম চূড়ান্ত করল কেন্দ্র

Date:

Share post:

চিনে করোনার দাপাদাপি বাড়তেই ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। যদিও প্রথমটাই দাম চূড়ান্ত করা হয়নি। তবে এবার ন্যাজাল ভ্যাকসিনের দাম চূড়ান্ত করে ফেলল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ন্যাজাল ভ্যাকসিনের প্রতি ডোজের দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। সবমিলিয়ে ভ্যাকসিনের দাম দাঁড়াবে ৮৪০ টাকা।


আরও পড়ুন:কোভিড রুখতে মরিয়া কেন্দ্র! ন্যাজাল ভ্যাকসিনে মিলল ছাড়পত্র

আপাতত বেসরকারি হাসপাতালেই মিলবে ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক। ফলে ৮৪০ টাকার সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা মূল্য যোগ হবে। সব খরচ ধরে তাই ন্যাজাল ভ্যাকসিনের প্রতিটি ডোজ নেওয়ার খরচ দাঁড়াতে পারে এক হাজার টাকার কাছাকাছি।

সম্প্রতি দেশের প্রথম ন্যাজাল ভ্যাকসিন, অর্থাৎ নাকের মধ্যে ফোঁটার আকারে দেওয়া টিকাকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। টিকা উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেকের ইন্ট্রানেসাল কোভিড টিকা-ইনকোভ্যাক (iNCOVACC)-কে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতে। বুস্টার ডোজ হিসেবে এই ন্যাজাল ভ্যাকসিন নেওয়া যাবে। আপাতত বেসরকারি হাসপাতালগুলিতে মিলছে এই ন্যাজাল ভ্যাকসিন। আগের দুই টিকা নেওয়া থাকলেই নেওয়া যাবে এই বুস্টার ডোজ।

১৮ বছরের ঊর্ধ্বে বয়স যাঁরা, আগে দুই টিকা নিয়েছেন, তাঁরা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন এই ন্যাজাল ভ্যাকসিন। শুক্রবার সন্ধে থেকে সরকারের কোউইন অ্যাপেও তার জন্য নাম নথিভুক্ত করা যাবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...