Wednesday, June 24, 2026

প্রাথমিকের টেটের ইন্টারভিউ শুরু, স্বচ্ছতার স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের

Date:

Share post:

শুরু হল প্রাথমিকের টেটের প্রথম দফার ইন্টারভিউ। মঙ্গলবার সকাল ১০টা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ শুরু হয়। আজ ২০০ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।

আরও পড়ুন:কোভিডবিধি মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

এ দিন ইন্টারভিউ দিতে পর্ষদের সামনে ভিড় করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের একে একে রোল নম্বর এবং নাম ধরে ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। বর্তমানে নতুন করে করোনা আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতে, মাস্ক পরে ভিতরে যেতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে পর্ষদের অফিস থেকেও। কোভিড বিধি বজায় রেখেই সুষ্ঠুভাবে হচ্ছে ইন্টারভিউ।

ইন্টারভিউ নেওয়ার ঘরে রয়েছে একটা হোয়াইট বোর্ড ও মার্কার। সেখানে পরীক্ষার্থীকে অ্যাপ্টিটিউট টেস্টও নেওয়া হতে পারে। সুষ্ঠ পদ্ধতিতে ইন্টারভিউ দিতে পেরে আশাবাদী চাকরিপ্রার্থীদের অনেকে। তাঁদের দীর্ঘ দিনের অপেক্ষা, আশা-আকাঙ্খা পূরণ হতে পারে বলে নতুন করে বল পাচ্ছেন অনেকেই।

এদিন ইন্টারভিউ দিতে এসেছেন ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। পর্ষদের অফিসে পাঁচটি প্যানেল রয়েছে। সেখানেই ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। কলকাতায় চাকরির জন্য যাঁরা আবেদন করেছিলেন, আজ তাঁদেরই ইন্টারভিউ হচ্ছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ অনলাইন এবং অফলাইন, দুই প্রক্রিয়ার মাধ্যমেই ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নম্বরপ্রদান হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...