Tuesday, June 23, 2026

কোভিডবিধি মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ নিয়ে সোমবার জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশিকায় জানানো হয়েছে, করোনার সব বিধি মেনেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে আসতে হবে।মঙ্গলবার ২০০ এরও বেশি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ দিতে আসার কথা।আসলে সোমবার কলকাতা এয়ারপোর্টে এক বিমানযাত্রীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।তারপরই কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ইন্টারভিউ নেবেন একাধিক শিক্ষক। তাই সবরকমের সতর্কতামূলক পদক্ষেপ করা হবে। ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। গত বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাঁদেরই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...