Tuesday, June 23, 2026

শ্রদ্ধাকাণ্ডে ভয় পেয়েই সম্পর্কে বিচ্ছেদ! পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি তুনিশার প্রেমিক শীজানের

Date:

Share post:

অভিনেত্রী তুনিশা শর্মা (Actress Tunisha Sharma) আত্মহত্যা মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল তাঁর প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা শীজান খানকে (Seezan Khan)। শীজান আপাতত পুলিশ হেফাজতে (Police Custody)। তারই মাঝে আজ, সোমবার সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় শীজান স্বীকার করে, তুনিশার সঙ্গে তিনি ব্রেকআপ করেছিলেন। কিন্তু কেন এই বিচ্ছেদের সিদ্ধান্ত?

শীজানের দাবি, “মৃত্যুর কিছুদিন আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল তুনিশা। তখন আমিই ওকে বাঁচাই। তবে দিল্লির শ্রদ্ধা (Sraddha Walker) হত্যাকাণ্ডের পর আমি ভয় পেয়ে যাই। তখনই আমি এই সম্পর্কের ব্রেক আপ করি। ধর্মের কারণেই এই সিদ্ধান্ত।”

গত শনিবার একটি ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সেটের ওয়াশরুমে আত্মঘাতী হন বছর কুড়ির অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর প্রেমিক অভিনেতা শীজান খানের বিরুদ্ধে অভিযোগ করেন অভিনেত্রীর মা। সেই অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য গ্রেফতার করা হয় শীজানকে।

তুনিশার মা-এর অভিযোগ, “আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্কে ভেঙেছে শীজান। আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শীজান। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে সম্পর্কে জড়ায় সে। তিন-চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেক আপ করে নেয়। আমার আর্জি শীজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। আমার বাচ্চা চলে গেল।”

বিচ্ছেদের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। সেই কারণেই হয়তো আত্মঘাতী হয়েছেন তুনিশা। যদিও তুনিশার সেটে হাজির ছিলেন না তাঁর প্রাক্তন। প্রাথমিক ময়নাতদন্তের পরে জানা যায় যে, গায়ে কোনও আঘাতের দাগ নেই তুনিশার। গলায় দড়ি দিয়ে ওয়াশরুমে আত্মহত্যা করেন অভিনেত্রী, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও তুনিশার কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শীজানকে।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...