Tuesday, June 23, 2026

শততম টেস্টে দ্বিশতরান, নজির গড়ার সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়লেন ওয়ার্নার

Date:

Share post:

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম‍্যাচের টেস্ট এবং একদিনের সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে প্রথম টেস্টে জয় পেয়েছে অজিরা। রবিবার থেকে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নেমেছে তারা। আর দ্বিতীয় টেস্ট ম‍্যাচের দ্বিতীয় দিনে অনন্য রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে নিজের শততম টেস্ট খেলতে নামেন ওয়ার্নার। আর খেলততে নেমেই করলেন দ্বিশতরান। কিন্তু সেই দ্বিশতরান করে উচ্ছ্বাস করতে গিয়েই বিপদে পড়েন ওয়ার্নার। লাফাতে গিয়ে পা মচকে যায় তাঁর। যার ফলে ওয়ার্নারকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠে ছেড়ে বেরিয়ে যেতে হয়। এদিন ২৫৪ বলে ২০০ করেন ওয়ার্নার।

শততম টেস্টে শতরান আছে বিশ্বে মাত্র ১০ জন ক্রিকেটারের। তবে দ্বিশতরান ছিল শুধু জো রুটের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গত বছর শততম টেস্ট খেলতে নেমে দ্বিশতরান করেছিলেন। আর তাঁকে মঙ্গলবার ছুঁয়ে ফেললেন ওয়ার্নার। আর রিকি পন্টিংয়ের পর ওয়ার্নার দ্বিতীয় অস্ট্রেলীয়, যিনি শততম টেস্টে শতরান করলেন।


 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...