Friday, April 3, 2026

মর্মান্তিক! বন্দে ভারতের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

Date:

Share post:

গবাদি পশুকে ধাক্কা দিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। বন্দে ভারতের ধাক্কায় প্রাণ গেল এক বছর তিনেকের শিশুর। পাঞ্জাবের (Punjab) রোপার এলাকার কিরাতপুর সাহিবের কাছে ঘটে দুর্ঘটনা। উনা (Una) থেকে নয়াদিল্লি (New Delhi) আসছিল বন্দে ভারত এক্সপ্রেসটি। দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

রেল পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের রোপার এলাকায় ট্রেনটি পৌঁছতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাবার পিছনে ছুটছিল ৩ বছরের ছোট্ট মেয়েটি। বাবার সঙ্গে রেল লাইন পেরোচ্ছিল। তবে শিশুটির বাবা উপযুক্ত সময় রেল লাইন পেরোতে পারলেও পিছিয়ে পড়ে শিশুকন্যাটি। আর বাবা সেই বিষয়টি বুঝতেই পারেননি। আর যার জেরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে শিশুটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় একরত্তি। তবে এই প্রথম নয়, চলতি বছরের নভেম্বরেই গুজরাটের আনন্দের কাছে এই সেমি হাইস্পিড ট্রেনের (Semi High Speed Train) ধাক্কায় বিয়াট্রিস আর্চিবল্ড পিটার নামে আমেদাবাদের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, যাত্রা শুরুর পর থেকেই দুর্ঘটনার কারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেসের নাম। কখনও গবাদি পশুর ধাক্কায় তো কখনও সাধারণ মানুষ, বন্দে ভারতের ধাক্কায় বিকল হয়েছে সেমি হাই স্পিড ট্রেনটির ইঞ্জিন। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্তে যাত্রা শুরু করেছে এই ট্রেন। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, দ্রুত গতির ট্রেনটি বাংলায় সফর শুরু করবে। যার উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ইতিমধ্যে, হাওড়ায় আঁটোসাঁটো নিরাপত্তা। তার আগেই এমন দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলল সেমি হাইস্পিড ট্রেনটির ভবিষ্যৎ।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...