Friday, June 12, 2026

জোনাল কমিটিতে ব্রাত্য বাংলা ! ইউজিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইট শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (University Grants Commission) তৈরি করা জোনাল কমিটিতে (Zonal Committee) নেই বাংলার নাম। ক্ষোভ উগরে টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister)। বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সরব ব্রাত্য বসু (Bratya Basu)। ইউজিসি-র (UGC) তরফ থেকে ৫ জোনাল কমিটি গঠন করা হয়েছে যেখানে রয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও বাংলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (VC) জায়গা দেওয়া হল না কমিটিতে।

বুধবার ব্রাত্য বসু নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন , দেশের এবং রাজ্যের বিভিন্ন উপাচার্যদের নিয়ে ইউজিসি পাঁচ জোনাল কমিটি গঠন করেছে যেখানে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে তার একটা রূপরেখা তৈরি করা হবে। ব্রাত্য বসু লেখেন এটা আশ্চর্যের যে এই কমিটিতে উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ৭ জন সদস্য থাকলেও পশ্চিমবঙ্গের ৪০টি বিশ্ববিদ্যালয়ের কোন উপাচার্যকেই রাখা হল না। তাও এমন সময়ে যখন ভারতীয় বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি বাংলার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়ের ভিসি। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে ব্রাত্য রাখা হয়েছে বলেই সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...