Friday, June 12, 2026

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) মা হীরাবেন মোদি(Hiraben Modi)। বুধবার আহমেদাবাদের ইউ এন মেহেতা হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি নয়। এদিন সকালেই তাঁকে হাসপাতালে(Hospital) ভরতি করা হয়েছে।

চলতি বছরেই ১০০ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা। দীর্ঘদিন ধরেই তাঁর শরীরে বাসা বেঁধেছিল নানান অসুখ। এই পরিস্থিতে মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় শতায়ু বৃদ্ধার। এদিন সকালে তাঁকে হাসপাতালে ভরতি করা হলেও তাঁর ঠিক কই সমস্যা হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভরতি করতে হয়েছে।

এইপ্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি এবং তাঁর গোটা পরিবার হাসপাতালে ভরতি হয়েছে। মঙ্গলবার দুপুরে সপরিবারে বান্দিপুরাতে (Bandipura) যাওয়ার পথে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz) দুর্ঘটনায় পড়ে। আহত হন মোদির ভাই। ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এরই মাঝে এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন প্রধানমন্ত্রীর মা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...