Wednesday, June 24, 2026

বাগদান সম্পন্ন, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আম্বানির ছোট ছেলে !

Date:

Share post:

বছর শেষ মানেই নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা নিয়ে বর্ষবরণের প্রস্তুতি শুরু। কিছুদিন আগেই বিদেশ থেকে যমজ সন্তান কোলে ইশা আম্বানি (Isha Ambani) ফেরার পর থেকেই খুশির মেজাজে রয়েছে পরিবার। এবার নতুন বছরে নতুন সদস্য পাকাপাকি ভাবে জায়গা করে নিতে চলেছে ধনপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবারে। জানা যাচ্ছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির (Anant Ambani)বাগদান সম্পন্ন। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে অনন্ত আম্বানির (Anant Ambani) সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাগদান শেষ হতেই সোশ্যালে শুভেচ্ছার বন্যা।

২০২৩ কে বরণ করতে তৈরি গোটা বিশ্ব। আর ঠিক সেই সময়েই আম্বানি পরিবার রাধিকা বরণের প্রস্তুতিতে ব্যস্ত। অনন্ত আম্বানির (Anant Ambani) সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাগদান সম্পন্ন হওয়ার পর থেকেই বিয়ের তারিখ নিয়ে গুঞ্জন শুরু। কিন্তু কে এই রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)? জানা যায় এনকোর হেলথ কেয়ার বোর্ডে পরিচালক হিসেবে কাজ করেছেন মুকেশ আম্বানির ভাবী পুত্রবধূ । নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন তিনি। ২০২২ সালে আম্বানি পরিবার রাধিকার জন্য জিও ওয়ার্ল্ড সেন্টারে আরঙ্গেত্রম সেরেমনির আয়োজন করেন। রাধিকা মার্চেন্ট একজন ক্লাসিক্যাল ড্যান্সার। বাগদানের আগে মুকেশ আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানে রাধিকাকে অংশগ্রহণ করতে দেখা গেছে বহুবার।তবে বাগদান এবং বিয়ের বিষয়ে কোনও তথ্যই সামনে আনেনি এই দুই পরিবার।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...