Wednesday, June 24, 2026

পারদ মাইনাস ৮ ডিগ্রি, সিকিমের ছাঙ্গু জমে বরফ !

Date:

Share post:

তুষারপাত তো হচ্ছেই। আর পারদ পতন মাইনাস আট ডিগ্রিতে! অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিস্থিতি উত্তর সিকিমের ছাঙ্গুতে। বুধবার বিকেলে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, রাতে তা পৌঁছে যায় মাইনাস ৮-এ। ফলে সর্বত্র বরফের মোটা আস্তরণ তৈরি হয়। ভারী তুষারপাত চলছে লাচেন, লাচুং, গুরুদুম্বারেও।
এরই পাশাপাশি, গ্যাংটকের বৃষ্টি বলছে, শহরে তুষারপাত শুধু সময়ের অপেক্ষা। এদিকে তুষারপাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড়েও। ইতিমধ্যে তাপমাত্রা ঠেকেছে ১ ডিগ্রিতে। সেই সঙ্গে গতকাল রাতে বৃষ্টি হয়েছে। পাশাপাশি বৃষ্টি হয়েছে সমতল শিলিগুড়িতেও। দুইদিন কুয়াশাচ্ছন্ন থাকলেও, এবার আকাশ অনেকটাই পরিষ্কার। ফলে বহুদিন পর শীতে এমন বরফে ঢেকেছে উত্তর সিকিম।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...