Saturday, April 4, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলেও শেষরক্ষা হল না। সুব্রতবাবু খুব দক্ষতার সঙ্গে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের কাজ সামলাচ্ছিললেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির তিন বারের বিধায়ক সুব্রত সাহা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল।

আজ, বৃহস্পতিবার সকালে আচমকা বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাঁকে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা। তাতেও শেষরক্ষা হল না। হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মন্ত্রী সুব্রত সাহা।

রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ”রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির তিন বারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...