Saturday, April 4, 2026

দূষণ ঠেকাতে আমূল সংস্কার হবে আদি গঙ্গার, ভিত্তিপ্রস্থর স্থাপন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

নমামী গঙ্গে প্রকল্পের(Namami Gange Project) আওতায় কলকাতার আদি গঙ্গা(Adi Ganga) দূষণমুক্ত করতে আমূল সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কলকাতায় আজ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এ কথা জানিয়েছেন। তিনি বলেন গঙ্গাসহ বিভিন্ন নদ নদীকে দূষণমুক্ত করতে ১৫০০ কোটি টাকা ব্যয়ের পাঁচটি প্রকল্পের কাজ চলছে যার মধ্যে আদিগঙ্গা সংস্কারে ৬০০ কোটি টাকার বেশি ব্যয় করা হবে। নদীকে আবর্জনা মুক্ত করতে একাধিক সুয়ারেজ প্রকল্প তৈরি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ৪৬ তম কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায় ৷ ওই টাকায় বৃজি রোড, বাঁশদ্রণী, গল্ফ গার্ডেনে তিনটি বিজ্ঞান সম্মত আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে। ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন বসবে ৷১২ টি নতুন বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ড্রেনেজ পাম্পিং স্টেশন করা হবে ৷১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে ৷সেমি অটোমেটিক নতুন ৬টি পেনস্টক গেট বসানো হবে ও ৬৮ টি পুরনো গেটের সংস্কার করা হবে ৷ একই সঙ্গে ৪ টি ট্রেসেল ব্রিজ তৈরি করা হবে ৷ সংস্কারের কাজ শেষে আগামী ১৫ বছর পুরো প্রকল্পটি বৈজ্ঞানিকভাবে নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা হবে ৷ সেই সঙ্গে দুই ধার সাজিয়ে তোলা হবে ৷এই কাজ শেষ হতে ৩০ মাসের সময়সীমা ধার্য করা হয়েছে।এই প্রকল্পে ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। প্রধানমন্ত্রী আজ ওই সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...