Sunday, June 14, 2026

DHMP Cup 2022: পেলেকে স্মরণ করে শুরু সমাপ্তি অনুষ্ঠান, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকের

Date:

Share post:

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল। আর আন্তর্জাতিক মানের সমাপ্তি অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) MP Cup 2022। শনিবার, ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় সমাপ্তি অনুষ্ঠান। দর্শক ও খেলোয়াড়দে শুভেচ্ছা জানান, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সন্ধেয় ডায়মন্ড হারবার এমপি কাপের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন অভিষেক। কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তিনি। শুক্রবার, রাতেই প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। অনুষ্ঠানের শুরুতেই তাঁর স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। এরপর শুরু হয় খেলা। ফাইনাল হচ্ছে বজবজ ও ফলতার মধ্যে।

শুরুর দিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিষেক সাফ জানান, রাজনীতির ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। তবে, আগামী ২০দিন ডায়মন্ড হারবারে শুধুই ফুটবল (Football)। আগামী ২০ দিন কোনও রাজনৈতিক তর্জা নয়, ফুটবল উপভোগ করুন। ফুটবলের লড়াই মাঠে। বাইরে সৌভ্রার্তৃত্ব বজায় রাখতে হবে।

অভিষেকের কথায়, ডায়মন্ড হারবারের মানুষ উন্নয়নে আছেন। রাজনীতিতে আছেন। মানুষের পাশে আছেন। আবার ফুটবলেও আছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশের মধ্যে সব ক্ষেত্রেই পথ দেখায় ডায়মন্ড হারবার। কোভিড মোকাবিলা থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, ত্রাণ বিলি, খাবার পৌঁছনো- সব জায়গায় দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার। তারা যেমন উন্নয়নে আছে, তেমন ফুটবলেও আছে। বিরোধীদের রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে পর্যদুস্ত করতে তিনি জানেন।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...