Saturday, March 14, 2026

‘ঘুমিয়ে পড়েছিলাম’, গাড়ি দুর্ঘ*টনা নিয়ে পুলিশের কাছে বললেন পন্থ

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘ*টনায় আহত ঋষভ পন্থ। মাথায় গুরুতর চোট লেগেছে পন্থের। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে দুর্ঘ*টনাগ্রস্ত ঋষভের গাড়ি। দুর্ঘ*টনার দুমড়ে গিয়েছে ঋষভের গাড়ি। কিভাবে হল দুর্ঘ*টনা? সেই নিয়ে পুলিশের কাছে বলেছেন পন্থ। পন্থ জানিয়েছেন সেই দুর্ঘ*টনার সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

এই নিয়ে উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, “ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পন্থ জানিয়েছেন গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।”

এদিকে হরিদ্বার পুলিশের তরফে বলা হয়েছে যে, কপালের জোরে বেঁচে গিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। বড়সড় ক্ষতিও হয়ে যেতে পারত। এই নিয়ে হরিদ্বার গ্রামীণ শাখার এসপি স্বপন কিশোর সিং বলেন, “বিরাট জোরে একটা আওয়াজ হয়েছিল দুর্ঘ*টনার সময়। গ্রামের লোকজন এবং স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখান থেকে দেরাদুনের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পন্থকে। পন্থের কপালে চোট লেগেছে। হাতে এবং ডান হাঁটুতে চোট পেয়েছেন। জ্ঞান আছে পন্থের। কথাও বলছেন। গাড়িটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। বড় দুর্ঘটনার হাত থেকে কপালের জোরে বেঁচে গিয়েছেন পন্থ।”

জানা যাচ্ছে, ঋষভ পন্থ নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়।

আরও পড়ুন:পেলের মৃত্যুতে শোকবার্তা মুখ‍্যমন্ত্রীর


 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...