Sunday, June 14, 2026

মোদি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে চুঁচুড়ায় বিক্ষোভ সমাবেশ তৃণমূলের

Date:

Share post:

হুগলি(Hooghly) জেলার চুঁচুড়ায়(chuchura) এক বিশাল বিক্ষোভ সমাবেশ করলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের(Ashit Majumdar) নেতৃত্বে ঘড়ির মোড়ে সমাবেশ করে তৃণমূল(TMC)। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি,পেট্রোপন্ন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। সমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানান বিধায়ক অসিত মজুমদার।

চুঁচুড়া জনসভা থেকে বিধায়ক অসিত মজুমদার বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের কথা ভাবে না। বিজেপি শুধু মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে। কেন্দ্রের সরকার রোজ রোজ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। পাশাপাশি হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে মানুষ পায় না শুধু মিথ্যা কথা বলে তৃণমূল সরকারের ভালো কাজের বিরোধিতা করার সময় দেখা যায় সাংসদকে। মানুষের জন্য সমস্ত কাজ করে যাচ্ছে তৃণমূল। রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছে মানুষের সুবিধার জন্য। মানুষ এখন সেই সব প্রকল্পের সুবিধা পাচ্ছে। বিজেপি তৃণমূলের ভালো কাজ দেখতে পায় না। মিথ্যা ইস্যু নিয়ে শুধু চেঁচামেচি করে। কেন্দ্র গরিব মানুষের জন্য একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে। এলআইসি,রেল থেকে সব বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। তৃণমূলের সরকার মানুষের পাশে সব সময় আছে আর আগামী দিনেও থাকবে আর মানুষের জন্য কাজ করে যাবে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...