Wednesday, June 24, 2026

বর্ষবরণের আগেই শহরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, পুলিশের জালে কারবারী

Date:

Share post:

বর্ষবরণের আগেই ফের কলকাতায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই হেরোইনের মূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ৮ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই মাদক উদ্ধার করে। প্রশান্ত সরকার নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করে।

বর্ষবরণের এই সময়টা মাদক কারবারিদের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। খুব স্বাভাবিকভাবেই অতিরিক নজরদারি চলে এই সময়টায়। বর্ষবরণের সময় অনেকেই নিষিদ্ধ মাদক সেবন করে। ফলে ধৃতও এই উপলক্ষে মাদক নিয়ে আসছিল কি না তা খোঁজ নিয়ে দেখছে এসটিএফ।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, নদিয়া থেকে শিয়ালদহ স্টেশন রোড হয়ে বিপুল পরিমাণ হেরোইন কলকাতায় আসছে। সেইমতো এসটিএফের গোয়েন্দারা রাস্তায় অপেক্ষা করতে থাকেন। তাঁদের সোর্স প্রশান্তকে চিনিয়ে দিলে তাকে আটক করে গোয়েন্দারা তল্লাশি চালান এবং ১ কেজি ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেন। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে আদালত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...