Sunday, February 22, 2026

কোলাঘাটে সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, গো-হারা বাম-বিজেপি

Date:

Share post:

ফের সমবায় নির্বাচনে (Co Operative Election) বিপুল জয় তৃণমূলের (TMC)। এবারও জেলা পূর্ব মেদিনীপুর (East Midnapore)। কোলাঘাটের ১২টির আসনের মধ্যে সবকটি ঘাসফুল শিবিরের দখলে। খাতাই খুলতে পারল না বিজেপি-সিপিএম (BJP-CPIM)।

কোলাঘাট ব্লকের দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনে প্রতিটিতে বিপুল ভোটে জিতল তৃণমূল। আঁচ কাটতে পারল না বিজেপি কিংবা বামেরা। বিজেপি প্রার্থী দিয়েছিল ৭টিতে এবং সিপিএম প্রার্থী দিয়েছিল ৯টি আসনে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবারই হলদিয়ার সমবায়ে সবুজ ঝড়ে পরাস্ত হয় বিরোধীরা। নিরঙ্কুশ জয় নিয়ে বিরোধীশূন্য বোর্ড দখল করে তৃণমূল। বৃহস্পতিবারই পটাশপুর ২ নম্বর ব্লকে জবদা সমবায় সমিতির ভোটে মনোনয়ন ছিল। সেখানে তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও বিরোধীরা একটি আসনেও মনোনয়ন পেশ করার লোক খুঁজে পায়নি। ফলে ওই সমবায়েও বোর্ড গড়ছে রাজ্যের শাসকদল। হলদিয়ার বাঁশখানা সত‌্যনারায়ণ সমবায়ে মোট আসন ১২। আগেই ২টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। ১০টি আসনে নির্বাচন হয়। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সমবায় নির্বাচনেও বিপুল ভোটে জিতেছিল তৃণমূল।

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...