Sunday, March 15, 2026

সোশ্যাল মিডিয়া লিটারারি মিট অসাধারণ উদ্যোগ: চতুর্থ বছর উদযাপন অনুষ্ঠানে মন্তব্য কুণালের

Date:

Share post:

২০২২-এ এসে চতুর্থ বছরে পা দিল সোশ্যাল মিডিয়া লিটারারি মিট। এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার স্টার থিয়েটারের নটি বিনোদিনী অ্যাম্ফি থিয়েটার ও নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে। ২৯ ডিসেম্বর শুরু হয় এই অনুষ্ঠান। শনিবার ৩১ ডিসেম্বর ছিল অনুষ্ঠানের শেষদিন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও তথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, সোশ্যাল মিডিয়া লিটারারি মিট একটা অসাধারণ উদ্যোগ। প্রথমদিন থেকেই আমার ভালো লেগেছিল। এই অনুষ্ঠানে এসে শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।

সাহিত্য সংস্কৃতি চর্চায় আগ্রহী এরকম ৩৮টি ফেসবুক পেজ পরিবারের চারশোরও বেশি সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমদিন ছিল বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০ জন। দ্বিতীয়দিন ছিল রক্তদান শিবির। সেখানে মোট ১০৬ জন রক্তদান করেন। বাংলার বিভিন্ন জেলার তরুণ ও উদীয়মান শিল্পীরা এই মঞ্চে নাচ, গান ও কবিতা পাঠ করেন। নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার জন্যই সংস্থার এই উদ্যোগ, বলেই জানালেন সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের অন্যতম ডিরেক্টর সৌরভ বিশোই (Sourav Bisoi)। শনিবার শেষদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণাল স্মৃতি রোমন্থন করে বলেন, লেখালেখি শুরু করার দিনগুলের কথা মনে পড়ছে, মনে পড়ছে লিটল ম্যাগাজিন নিয়ে সেই আবেগের কথা। সোশ্যাল মিডিয়া লিটারারি মিটের মুখপাত্র মালঞ্চ পত্রিকার তরফে শুক্রবার জঙ্গলমহলের ৫০ জন পড়ুয়ার হাতে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, বই, খাতা, পেন, পেনসিল তুলে দেওয়া হয়।

spot_img

Related articles

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...