Monday, June 8, 2026

হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত ১

Date:

Share post:

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) পোলবার চুঁচুড়া ধনিয়াখালি(Dhaniakhali) ১৭-১৮ নম্বর রোডের উপর সেঁইয়া এলাকায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঞ্জন পাল নামে ওই ব্যক্তি ধনিয়াখালি থেকে কাজ সেরে চন্দননগরের নিজের বাড়ি ফিরছিলেন।সেই সময় সেঁইয়া ও কেদারনগরের মাঝে পিছন থেকে আসা একটি লরি পাশ দিয়ে যাওয়ার সময় বাইকে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে বাইক থেকে পড়ে গিয়ে লরির পিছনের চাকায় পিষ্ঠ হয়ে যান অঞ্জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয়রা সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী ওই ব্যক্তি অন্যমনস্ক হয়ে চলাচ্ছিলেন,সেই কারনেই এই দুর্ঘটনা ঘটে। মাথায় হেলমেট থাকলেও তাতেও রক্ষা হয়নি তার। পোলবা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। চালক ও লরিটিকে আটক করেছে পুলিশ।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...