Saturday, March 28, 2026

উইকেটরক্ষক অর্জুন সাদ এর রান আউট দেখে অবাক ক্রিকেট বিশ্ব !

Date:

Share post:

একেবারে যেন ধোনির  কপি। নেপাল ক্রিকেট লিগে অনবদ্য দুটি রান আউট করে সাড়া ফেলে দিয়েছেন উইকেটরক্ষক অর্জুন সাদ। তাঁর এহেন রান আউট দেখে অবাক ক্রিকেট বিশ্ব।

জনকপুর রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দুটি ‘নো লুক রান আউট’ করেন অর্জুন। প্রথমটি খুবই কঠিন। গালি থেকে থ্রো আসছিল। উইকেটের পিছনে পজিশন নেন অর্জুন। দ্রুত গতির থ্রো অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়। উইকেট থেকে অনেকটা ওয়াইড। তাতে অবশ্য দমে যাননি অর্জুন। ডাইভ দিয়ে এক হাতে বল ধরেন। সামারসল্ট পজিশনে শূন্যে থাকা অবস্থাতেই না দেখে উইকেট ভেঙে দেন অর্জুন।

দু-বলের ব্যবধানে আরও একটি অনবদ্য রান আউট করেন তিনি্। এ বার থ্রো আসে ডিপ মিড উইকেট থেকে। তিনি উইকেটের কাছে থাকলেও থ্রো আসে পপিং ক্রিজের বাইরে। বল ধরে টার্ন নেওয়ার সময় ছিল না। পায়ের ফাঁক দিয়ে উইকেটে মারেন অর্জুন। যদিও এত কিছুর পরও দলকে জেতাতে পারেননি তিনি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। কমেন্টের বন্যা বইছে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...