Monday, April 6, 2026

নেল্লোরের পর গুণ্টুর! ফের চন্দ্রবাবু নাইডুর কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃ*ত ৩

Date:

Share post:

বছরের প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। তেলেগু দেশম পার্টির (TDP) প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) রোড শোয়ে (Road Show) ফের পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনা। নেল্লোরের (Nellore) পর এবার গুণ্টুরে (Guntur) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ বছরের প্রথমদিনে গুন্টুরে সংক্রান্তি কুনুকার আয়োজন করা হয়েছিল। সেখানে চন্দ্রবাবু নাইডুর উপস্থিত থাকার কথা ছিল। তাঁর জন্যই টিডিপির পক্ষ থেকে রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। বিপুল জনসমাবেশে সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তার জেরেই পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয় বলে খবর। পাশাপাশি আহত হয়েছেন একাধিক। সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে আসা টিডিপি সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে গিয়েছিলেন অনেকেই। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালেই তিন জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

তবে এই প্রথম নয়, এর আগে গত বুধবারও নেল্লোরে আয়োজিত চন্দ্রবাবু নাইডুর আরেক রোড শোতেও একইরকম দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৮ জন। মাত্র চারদিনের ব্যবধানে ফের একই দুর্ঘটনা ঘটল চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে। নিঃসন্দেহে পরপর দু’বার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক।

গুণ্টুরের পুলিশ সুপার জানিয়েছেন, টিডিপি সুপ্রিমো আসবেন জেনে তাঁর কর্মীসমর্থকদের ভিড় বেড়ে গিয়েছিল অনুষ্ঠানে। জায়গা তেমন না থাকায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এবং তখনই ঠেলাঠেলিতে পড়ে গিয়ে ৩ জন পদপিষ্ট হন। একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি টিডিপি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে উপহার দেওয়া হবে। সেকারণেই বিশাল ভিড় হয়েছিল অনুষ্ঠানে। কিন্তু কোনও উপহারই দেওয়া হয়নি। উল্টে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩ জনের প্রাণ গিয়েছে। টিডিপির পক্ষ থেকে কোনওরকম সাহায্যে করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

তবে দুর্ঘটনার পর টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। কিন্তু তাতেও ক্ষোভ মিটছে না। সাধারণ মানুষের অভিযোগ, উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে রোড শোয়ে ডেকে আনছেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু তাঁদের জন্য সুষ্ঠু কোনও ব্যবস্থা করা হচ্ছে না। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...