Thursday, April 2, 2026

অধীরের নেতৃত্বে জেলা পেরিয়ে এবার কলকাতায় ভারত জোড়ো যাত্রা

Date:

Share post:

অবশেষে কলকাতায় প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। সোমবার তারাতলা (Taratala) থেকে শ্যামবাজার (Shyam Bazar) অবধি মোট ২০ কিলোমিটার রাস্তায় এই পদযাত্রায় সামিল কংগ্রেস নেতা-কর্মীরা। এদিন অধীর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, একসময় কলকাতার যিনি মালিক ছিলেন সেই সেই সাবর্ণ রায়চৌধুরির পরিবার আজকের পদযাত্রায় সামিল হয়েছেন। পদযাত্রার শুরুতে আমাদের অভিনন্দন জানিয়েছেন। আজকের পদযাত্রার এটাই বিশেষ পাওনা। তিনি আরও বলেন, দীর্ঘ এই পদযাত্রায় প্রতিটি এলাকার মানুষজন উদ্দীপনা ও উচ্ছ্বাসের সঙ্গে আমাদের স্বাগত জানাচ্ছেন। এই পদযাত্রা নিয়ে তাঁরা আলোচনাও করছেন।

সোমবার সকালে তারাতলা থেকে শুরু হয় পদযাত্রা। সেখান থেকে তারাতলা মোড়, নিউ আলিপুর, দুর্গাপুর ব্রিজ, গোবিন্দ রোড, প্যারীমোহন রায় রোড, রাখাল দাস আড্ডা রোড, কালীঘাট ব্রিজ, বেকবাগান, এজেসি বোস রোড সহ একাধিক রাস্তা ঘুরে বিধান ভবনে পৌঁছয়। তারপর বিধান ভবন থেকে শিয়ালদহ, রাজাবাজার, হাতিবাগান ঘুরে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে শেষ হবে। অধীর চৌধুরীর নেতৃত্বে সোমবার দু’দফায় পদযাত্রায় সামিল হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন বেলার দিকে ভারত জোড়ো যাত্রা প্রদেশ কংগ্রেসের বিধান ভবনে পৌঁছয়, পরে সেখান থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হয়।

অধীর এদিন আরও জানান, কে কটা আসন পেল সেই পরিসংখ্যান দিয়ে কখনোই কোনও রাজনৈতিক দলের ভাগ্য বিচার করা যায়না।

 

 

Related articles

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...