Monday, June 8, 2026

উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান বাংলার, ১৪১ রানে অপরাজিত অভিমন‍্যু

Date:

Share post:

মঙ্গলবার রঞ্জি ট্রফির এলিট গ্রুপে ম‍্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নামে বাংলা। উত্তরাখণ্ডের ঘরের মাঠে অভিমন‍্যু ঈশ্বরন এবং সুদীপ ঘরামীর ব‍্যাটিং-এর দাপটে প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান বাংলা ব্রিগেডের। ১৪১ রানে অপরাজিত অভিমন‍্যু। সুদীপ ঘরামী করেন ৯০ রান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ড। তবে ব‍্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় বাংলা। ১৮ রান করেন সায়ন মণ্ডল। তবে ম‍্যাচ ধরেন অভিমন‍্যু এবং সুদীপ। ১৪১ রানে অপরাজিত অভিমন‍্যু। সুদীপ ঘরামী করেন ৯০ রান। তিন রান করেন অনুষ্টুপ মজুমদার। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরান করে টানা পাঁচটি ম্যাচে শতরান করলেন অভিমন্যু। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চারটি শতরান তাঁর। লিস্ট এ-তে করেছিলেন আরেকটি। বিজয় হজারে ট্রফির শেষ ম্যাচে শতরান করেছিলেন অভিমন্যু ১২২ রান। রাঁচীতে সার্ভিসেসের বিরুদ্ধে সেই শতরান দিয়ে শুরু। এরপর বাংলাদেশে গিয়ে ভারত ‘এ’ দলের হয়ে পর পর দু’টি ম্যাচে শতরান ১৪১ রান এবং ১৫৭ রান করেন তিনি। দেশে ফিরে বাংলার হয়ে রঞ্জি দলে যোগ দেন অভিমন‍্যু। যোগ দিয়েই নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের ইনিংস খেলেন তিনি। এবার নিজের মাঠে দেহরাদুনে উত্তরাখণ্ডের বিরুদ্ধেও শতরান করলেন অভিমন‍্যু। ১৪১ রানে অপরাজিত রয়েছেন তিনি।

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...