Monday, April 6, 2026

শুটিং চলাকালীন ধারাবাহিকের সেটেই অসুস্থ, প্রয়াত অঞ্জন চৌধুরীর ছেলে পরিচালক সন্দীপ 

Date:

Share post:

টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী। সন্দীপ চৌধুরীও ছিলেনটলিউডের একজন জনপ্রিয় ও পরিচিত পরিচালক। একাধিক সিনেমা ও টিভি সিরিয়াল পরিচালনা করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে তিনি বাবু নামেই পরিচিত। আজ, মঙ্গলবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্দীপ চৌধুরী। দীর্ঘ সময় ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। অন্য একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা যাচ্ছে। সিরিয়ালের সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে খবর, কিছুদিন আগে সন্দীপবাবুর অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়। শরীরে ছিল অত্যধিক মাত্রার সুগার। সেখান থেকেই তৈরি হয় একাধিক শারীরিক সমস্যা। সিরিয়ালের সেটে অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করানো হয় বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সুগারের মাত্রা কমে গেলেও তাঁর সারা শরীরে সংক্রমণ হয়ে যায়। সেখান থেকে মৃত্যু হয় তাঁর।

বাবা অঞ্জন চৌধুরীর হাতধরেই পরিচালনার হাতেখড়ি করেছিলেন সন্দীপ। শুধুমাত্র পরিচালনাই নয়, অঞ্জনবাবু প্রয়াত হওয়ার পর প্রযোজনা সংস্থাও তিনি সামলেছেন। তাঁর নিজস্ব অ্যাক্টিং স্কুলও আছে। ‘বিদ্রোহিনী’র মতো ছবি থেকে শুরু করে ‘বিবি চৌধুরানী’, ‘উড়ন তুবড়ি’ সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও টলিউডে একাধিক ছবি তৈরি করেছেন তিনি। বিদ্রোহিনী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’-এর পরিচালনায় ছিলেন সন্দীপ চৌধুরী।

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...