Friday, June 26, 2026

বিমানকর্মীকে গিলে খেল ইঞ্জিন, চাঞ্চল্যকর ঘটনা আমেরিকার এয়ারপোর্টে

Date:

Share post:

বিমানে করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বা এক স্থান থেকে অন্যত্র যাওয়া যাত্রীরা এখনও বিশ্বাস করতে পারছেন না। চোখের নিমেষে মানুষকে গিলে ফেলল ইঞ্জিন! এ যেন আরব্য রজনীর কোনও উপন্যাস। আমেরিকার অ্যালাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্টে (Montgomery Regional Airport in Alabama, USA)ভয়াবহ এক দুর্ঘটনার যেতে আতঙ্ক ছড়িয়েছে। বিমানবন্দরে পার্ক করা বিমানের সামনে যেতেই এক কর্মীকে গিলে নিল ইঞ্জিন। বছরের শেষ রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর জুড়ে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি (National transportation Safety) বোর্ড সূত্রে খবর, মৃত কর্মী পায়েডমন্ট এয়ারলাইন্সের (Piedmont Airlines)। বিমান সংস্থাটির পক্ষ থেকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে।

সূত্র বলছে যে গত ৩১ ডিসেম্বর ২০২২ -এ স্থানিয় সময় বিকেল ৩ টে নাগাদ ডালাস থেকে একটি বিমান অ্যালাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্টে এসে নামে। এরপর পার্ক করা হয় বিমানটিকে। বিমানের সব কিছু ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য এক বিমান কর্মী বিমানের কাছে যাওয়া মাত্রই চালু ইঞ্জিন ভিতরের দিকে টেনে নেয় ওই কর্মীকে। ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলেই। এনসিএসবি (NCSB)এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (Aviation Administration) ইতিমধ্যেই ঘটনার দুঃখ প্রকাশ করে এই বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।

 

এই ঘটনার সঙ্গে ২০১৫ সালে ঘটে যাওয়া মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) দু*র্ঘটনার মিল খুঁজে পাচ্ছেন অনেকে। এআই ৬১৯ (AI 619) নামে যাত্রিবাহী বিমানটি মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিল। উড়ানের আগে বিভিন্ন রকমের পরীক্ষার সময় আচমকাই হাওয়ার তীব্র টানে চলন্ত ইঞ্জিনের মধ্যে ঢুকে যান এয়ার ইন্ডিয়ার এক গ্রাউন্ড স্টাফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই কর্মীরও।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...