Tuesday, June 23, 2026

‘বাংলার বিরুদ্ধে নেতিবাচক প্রচারের জন্য ষড়যন্ত্র করা হতে পারে’, বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়ার ঘটনায় বিজেপিকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

মালদহের সামসির কুমারগঞ্জ স্টেশনের কাছে সোমবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, এই ঘটনায় বিজেপির ষড়যন্ত্রের সন্দেহপ্রকাশ করে টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘কারা বন্দে ভারতের ক্ষতি করল, তার যথাযথ তদন্ত হওয়া দরকার। পাথর ছোড়ার তীব্র নিন্দা করছে তৃণমূল। বাংলার বিরুদ্ধে নেতিবাচক প্রচারের জন্য ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে। প্রথমে পাথর ছোড়া হল, এরপর বিবৃতি দেওয়া হল। তার পরে শুরু হল নোংরা রাজনীতি।’

আরও পড়ুন:বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় FIR দায়ের রেলের

অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বন্দে ভারত ট্রেনের উপর যা হয়েছে তা অত্যন্ত অন্যায়, নিন্দনীয়।জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা আমরা সমর্থন করি না। যারা করেছে, তাঁদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আগে বিহার, ঝাড়খন্ড দিয়ে যখন যেতাম, তখন মাঝেমধ্যে খেয়াল করতাম বাইরে থেকে কেউ একজন ঢিল মারল। এরা দুষ্কৃতী। এদের শাস্তি দিলে আর কেউ সাহস পাবে না।”


সোমবার মালদহের সামসির কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। একটি কোচের দরজার কাচ ভেঙে যায়। রেলের তরফে ইতিমধ্যেই এই ট্রেনের যাত্রী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তির কথা জানিয়েছেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও। রেলের তরফে এফআইআরও দায়ের হয়েছে।তবে এই পাথর ছোড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।ইতিমধ্যেই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। টুইটারে শুভেন্দু লেখেন, ‘আমি পিএমও ইন্ডিয়া ও রেলমন্ত্রকের কাছে আবেদন জানাব এই ঘটনার তদন্তভার এনআইএকে দিয়ে করানো হোক।’

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...