Saturday, April 4, 2026

কুয়াশার চাদরে মুড়ল তিলোত্তমার আকাশ, বছরের শুরুতেই নামল তাপমাত্রার পারদ

Date:

Share post:

ডিসেম্বরে তেমন একটা পারদ পতন হয়নি রাজ্যে। তবে নতুন বছরের শুরুতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শীতের ইনিংস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমলেও তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।


আরও পড়ুন:চেনা শীতের দেখা নেই, নতুন বছরের দ্বিতীয় দিনেও পারদ ঊর্ধ্বমুখী
আলিপুর আবহাওয়া দফতর তরফে খবর , মঙ্গলবার সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে । আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ৩ দিন এ রকম তাপমাত্রা বজায় থাকলেও ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, নতুন বছরের সপ্তাহান্তে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে।


উত্তরবঙ্গেও তাপমাত্রা কয়েক দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় কুয়াশার পরিমাণ বেশি থাকায় দৃশ্যমানতা কম থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়েও অল্প বৃষ্টিও হতে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...