Wednesday, June 24, 2026

খোমেইনির ব্যঙ্গচিত্র এঁকে ফের বড় বিতর্কের মুখে শার্লি এবেদা, রেগে লাল ইরান সরকার

Date:

Share post:

ব্যঙ্গচিত্র এঁকে ফের সংবাদ শিরোনামে উঠে এল শার্লি এবদো (Charlie Hebdo)। ফরাসি এই কার্টুন ম্যাগাজিনের এবারের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা তথা শিখ ধর্মগুরু আয়োতল্লা খোমেইনি (Ayatollah Khamenei)। নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে খোমেইনির একাধিক বিতর্কিত কার্টুন পোস্ট করে ফরাসি কার্টুন ম্যাগাজিনটি (Cartoon Magazine)। আর তার জেরেই বেজায় চটেছে ইরান সরকার (Iran Government)। এরপরই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে শার্লি এবদোকে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে এই ধরণের কার্টুন প্রত্যাহার না করলে তার ফল মারাত্মক হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার (Cartoon Competition) আয়োজন করেছিল ফরাসি কার্টুন ম্যাগাজিনটি। এবছর সেই সিরিজ প্রকাশিত হয়েছে। মূলত ইরানি সর্বোচ্চ নেতার ব্যঙ্গচিত্র আঁকাই ছিল প্রতিযোগিতার টপিক। যে যত ব্যঙ্গাত্মকভাবে আঁকতে পারবে ইরানের সর্বময় কর্তার কার্টুন, সেই পাবে পুরস্কার। আর সেই ছবিগুলি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে যায়। আর তাতেই রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে ইরান সরকার। ঘটনার পরই ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, ওই ব্যঙ্গচিত্র অবমাননাকর। এরপরই ইরানে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করেছে তেহরান সরকার।

উল্লেখ্য, ২০০৬ সালে ধর্মীয় একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে প্রথম নজর কেড়েছিল ফ্রান্সের এই কার্টুন ম্যাগাজিন সংস্থা। হজরত মহম্মদের একটি কার্টুন গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। পরবর্তীতে একের পর এক প্রতিষ্ঠানবিরোধী এবং ধর্মগুরুদের কার্টুন প্রকাশ করে শার্লি এবদো। এর জেরে হামলা হয় তাদের দফতরে। খুন হন কার্টুনিস্টরা। তবে দমানো যায়নি তাদের কর্মসূচিকে। মত প্রকাশের স্বাধীনতাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই কার্টুন ম্যাগাজিন। এবার তার সঙ্গে যুক্ত হল ইরানি ধর্মগুরুকে নিয়ে বিতর্কের বিষয়টি।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...