Friday, April 3, 2026

গাড়ির গতিবিধি জানতে এবার সিম কার্ডে ভরসা! যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

এখন আর শুধু মোবাইলই (Mobile) নয়, এবার রাজ্যের সব যানবাহনেও (Vehicles) বসানো হবে সিম কার্ড (SIM Card)। হ্যাঁ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গাড়িতে লোকেশন ট্র্যাকিং ডিভাইস(Location Tracking Device) চালু করতে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের (West Bengal Govt)। এক্ষেত্রে ঠিক মোবাইলের মতো সিম কার্ড লাগিয়ে গাড়ির গতিবিধি জানা যাবে। রাজ্য পরিবহণ দফতরের (Transport Department) দাবি নতুন এই পদ্ধতি চালু হলে যাত্রী সুরক্ষার (Passengers Safety) ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হবে। ৯ জানুয়ারি অর্থাৎ আগামী সোমবারই আলিপুরের পরিবহণ দফতরের মাল্টিলেভেল পার্কিং প্লেসে এই নতুন পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পরিবহণ দফতর সূত্রে খবর, ভিএলটিডি (VLTD) পরিষেবা চালু করতে যে জোড়া সিম কার্ডের ব্যবহার করা হবে, তারমধ্যে একটি কাজ করলেই পদ্ধতি চালু করার উদ্দেশ্য সফল হবে কারণ, একটি মাত্র সিম কার্ড কাজ করলেই গাড়ির গতিবিধি সহজেই প্রশাসনের আয়ত্তে থাকবে। তবে কোনও কারণে একটি সিম কার্ড কাজ না করলে অপরটি সেই কাজ শুরু করে দেবে। সক্রিয় সিম কার্ড দিয়ে গাড়িগুলির অবস্থান জানা যাবে। তবে মোবাইলের সিম কার্ডের সঙ্গে গাড়ির সিমের তফাত অবশ্যই রয়েছে। ইতিমধ্যে ১২টি বেসরকারি সংস্থাকে এই কাজ করার বরাত দিয়েছে পরিবহণ দফতর। ইতিমধ্যে বেশ কিছু গাড়িতে ভিএলটিডি লাগানোর কাজও সেরে ফেলা হয়েছে।

উল্লেখ্য, মাস খানেক আগেই বাণিজ্যিক গাড়িতে ভিএলটিডি লাগানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পরিবহণ দফতর। প্রথমে চলতি বছরের মধ্যেই এই নতুন প্রযুক্তিটি গাড়িতে লাগানোর নির্দেশ দেওয়া হলেও সম্প্রতি আরও একটি নির্দেশিকা জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী ও পণ্যবাহী গাড়িতে ১ ডিসেম্বর থেকে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে ভিএলটিডি ব্যবস্থা কার্যকর করতে হবে। ৩১ মার্চের মধ্যে বেসরকারি গাড়ির মালিকদের এই ডিভাইসটি নিজেদের গাড়িতে অবশ্যই বসাতে হবে।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...