Sunday, March 15, 2026

ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট

Date:

Share post:

এখনই ডিএলএড কোর্সে ভর্তি নয় বলে আগেই জানিয়ে ছিল কলকাতা হাই কোর্ট। এবার সেই কোর্সে ভর্তির প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল আদালত।

আরও পড়ুন:ডিএলএডে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, ২০২১-২০২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী ১৯শে জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। ওইদিন পর্যন্ত ডিএলএড কোর্সে ভর্তির জন্য কোনও আবেদন গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, ২০২১ সালে যে ডিএলএড কোর্স শুরু হয়, তা শেষ হওয়ার কথা ২০২৩ সালে। এনসিইটি-র গাইডলাইন মেনে এই কোর্সের জন্য ২০০টি কর্মদিবসের প্রয়োজন। কিন্তু গত ২৮ ডিসেম্বর পর্ষদ এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন করে আবেদন গ্রহণের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছে। জানুয়ারির প্রথম থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।

মামলাকারী অভিযোগ তোলেন, এই শিক্ষাবর্ষ শেষ হতে বাকি আর মাত্র কয়েক মাস। এমন পরিস্থিতিতে নতুন করে কীভাবে পর্ষদ ভর্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিতে পারে। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি পর্ষদকে প্রশ্ন করেন ২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে কীভাবে ভর্তি করা হয়েছিল? পর্ষদ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই-র গাউডলাইন মানছেন কিনা সেনিয়েও পর্ষদের কাছে প্রশ্ন তোলেন বিচারপতি।

 

spot_img

Related articles

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...