Saturday, April 4, 2026

চলতি বছর ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান, জানালেন বোর্ড সচিব

Date:

Share post:

এশিয়া কাপে ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান। টুইট করে নিজেই এমনটা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। সেপ্টেম্বর মাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান আবার মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে। দুই দলকে রাখা হয়েছে একই গ্রুপে।

এদিন বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি যে টুইট করেছেন, সেখানে দেখা গিয়েছে ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তাঁর ক্যালেন্ডার প্রকাশ করেছেন তিনি। এ বছর সেপ্টেম্বর মাসে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।

গত বছরই এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ এবং আইসিসি-র প্রতিযোগিতা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...