Saturday, April 4, 2026

কেন বকেয়া টাকা? ভগবানপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে(Bhagbanpur) কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। সেই দল আবাস যোজনার তদন্তে গিয়ে ভগবানপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়ল। ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনায়(Abas Yojna) টাকা এখনও কেন্দ্রের তরফ থেকে না মেলায় নিজেদের সমস্যার কথা তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় প্রশাসনকে।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের গাড়ি এসে পৌঁছতেই তাঁদের গাড়ি ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে পাল্টা প্রশ্ন তুললেন, কেন্দ্র সরকার রাজ্যের ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন? ভগবানপুর ১ নম্বর ব্লক বাংলা সহায়তা কেন্দ্রের সামনে পথ আটকান কয়েকশো মহিলা। এক বিক্ষোভকারী জানান, ১০০ দিনের কাজের তিন বছরের টাকা তাঁরা পাননি। কেন তিন বছর কাজ বন্ধ? এর জন্য মোদি সরকারই দায়ী। কেন্দ্রীয় এই দল আমাদের বঞ্চনার জবাব দিক। আরেক বিক্ষোভকারীর স্পষ্ট কথা, এটা কেন্দ্রের রাজনৈতিক উদ্দেশে করা। বারবার ভগবানপুরকেই টার্গেট করা হচ্ছে। এখানকার বাসিন্দারা কী দোষ করেছেন? ১০০ দিনের হকের টাকার বঞ্চনা নিয়ে যতক্ষণ না কেন্দ্রীয় প্রতিনিধিদল আশ্বাস দিচ্ছে, ততক্ষণ তাঁদের ছাড়া হবে না।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভগবানপুর থানার পুলিশ, বিডিও বিশ্বজিৎ মণ্ডল এবং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি গ্রামবাসীদের অনুরোধ করেন, ওঁরা আবাস যোজনার তদন্তে এসেছেন, দয়া করে ওঁদের ছেড়ে দিন। গ্রামবাসীরা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জানান, আপনারা ফিরে গিয়ে কেন্দ্রকে আমাদের এই বঞ্চনার কথা ভালো করে জানাবেন। আমাদের গরিব জীবনে ১০০ দিনের প্রকল্পের টাকা কতটা গুরুত্বপূর্ণ তা যেন ওঁরা অনুভব করেন। আমরা ভিক্ষে চাইছি না, অধিকার চাইছি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...