Wednesday, June 24, 2026

ইডি সিবিআই -এর হাতে মামলা মানেই সময় নষ্ট : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে এবার উষ্মা প্রকাশ শীর্ষ আদালতের। ইডি সিবিআই -এর (ED-CBI) হাতে মামলা মানেই সময় নষ্ট , কার্যত এইভাবেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওড়িশার এক চিটফান্ড মামলায় (chit fund case) তদন্তের গতি প্রকৃতি দেখে কেন্দ্রীয় এজেন্সির প্রতি অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ।

ওড়িশাতে প্রায় ২৫ লক্ষ মানুষ একাধিক চিটফান্ড সংস্থার দ্বারা প্রতারিত। এবার সেই সব সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছিলেন পিনাকপাণি মোহান্তি (Pinakpani Mohanti) নামের এক ব্যক্তি। প্রায় ১০ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ (MR Shah) এবং সিটি রবিকুমারের (CT Ravikumar)ডিভিশন বেঞ্চ সরাসরি তদন্তের অগ্রগতি সম্পর্কে ED এবং CBI এর কাছে জানতে চান। এই মামলাতেই বিচারপতি শাহ বলেন, যে সব আর্থিক প্রতারণা মামলায় সিবিআই এবং ইডি তদন্ত করে, সেই মামলাতেই তদন্ত ঢিলে হয়ে যায় বলেই তাঁর মত । তিনি বলেন বছরের পর বছর কেটে যায় কিন্তু কাজের কাজ কিছু হয় না, তাই বাধ্য হয়ে জামিন দিতে হয় আদালতকে । এরপর তিনি সরাসরি প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবীকে, তিনি জানতে চান কটা আর্থিক কেলেঙ্কারির যুক্তিযুক্ত সমাধান করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? বিচারপতি এদিন CBI এর কার্যপদ্ধতি বদলাতে হবে বলেও জানান। যদিও বিচারপতির প্রশ্নের উত্তর দিতে পারেন নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

উল্লেখ্য বাংলায় ছোটবড় যে কোনও ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা বিরোধীদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এমনকী সাম্প্রতিক অতীতে হাই কোর্টও একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে CBI তদন্তে কোনও লাভ হয় না বরং শুধু শুধু সময় নষ্ট হয়। এবার তৃণমূল কংগ্রেসের এই দাবিকেই কার্যত মান্যতা দিল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...