Wednesday, June 24, 2026

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির মন্তব্যের জবাব দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বৃহস্পতিবার জয় শাহ এশিয়া কাপ ২০২৩-২৪ এর ক্যালেন্ডার প্রকাশ করেছিলেন। সেই সূচি প্রকাশ হওয়ার পরই নাজাম শেঠি সেই সূচিকে একতরফা সিদ্ধান্ত বলেন। আর শুক্রবার সেই মন্তব্যের পাল্টা দিল এসিসি। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে এসিসি।

এদিন এসিসি-র তরফে একটি বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা জানতে পেরেছি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি এসিসি সভাপতি জয় শাহের বিরুদ্ধে সূচি তৈরি করা এবং প্রকাশ করার সম্পর্কে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন। এসিসি জানাতে চায় যে, প্রতিষ্ঠিত নিয়ম মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ ডিসেম্বর ডেভেলপমেন্ট কমিটি এবং ফিনান্স ও মার্কেটিং কমিটি বৈঠক করেছিল। সেখানেই এই সূচি চূড়ান্ত করা হয়েছে। সমস্ত দেশকে সেই সূচি আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর পাক বোর্ডকেও সেটা পাঠানো হয়েছে।”

এখানেই না থেমে এসিসি-র তরফ থেকে আরও বলা হয়,”২২ ডিসেম্বর, ২০২২-এর ক্যালেন্ডারটি একটি ইমেলের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ সমস্ত সদস্য দেশকে পৃথকভাবে পাঠানো হয়েছিল। কিছু কিছু বোর্ড তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু পিসিবি-র তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। তাই সমাজমাধ্যমে শেঠির মন্তব্য ভিত্তিহীন এবং এসিসি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...