Sunday, April 5, 2026

‘মহীনের ঘোড়াগুলি’-র শিল্পী অসুস্থ, চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মানবিক মুখ্যমন্ত্রীর আর এক ছবি দেখল বাংলা।শিল্পীদের পাশে এর আগেও মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। এবার আর এক বার।


আরও পড়ুন:কেন্দ্রের বঞ্চনায় ক্ষোভ! মুড়িগঙ্গা ব্রিজ বানাবে রাজ্যেই: মুখ্যমন্ত্রী, নানা উন্নয়নমূলক পরিষেবার সূচনা


মহীনের ঘোড়াগুলি। বাংলা গানের অন্যতম নামকরা ব্যান্ড। ইতিহাস ছুঁয়ে আজকের সময়ে। এই ব্যান্ডের অন্যতম শিল্পী তাপস দাস। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। সেইসঙ্গে আর্থিক সঙ্কট। বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে আসার সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন চিকিৎসার সবরকমের ব্যবস্থা করতে এবং চিকিৎসায় কোথাও যেন কোনও ঘাটতি না হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে অরূপ অসুস্থ শিল্পীকে এসএসকেএম-এ ভর্তি করেছেন। রাখা হয়েছে আলাদা কেবিনে। চিকিৎসার অগ্রগতির সমস্তটাই অরূপ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন। শিল্পীমহলে খবর পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সকলেই শিল্পীর দ্রুত আরগ্য কামনা করেছেন । শিল্পীর পরিবারের তরফেও কৃতজ্ঞতা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

Related articles

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...