Thursday, June 25, 2026

মন্দিরে ভেঙে পড়ল বিমান! নিহ*ত পাইলট, আহত ১

Date:

Share post:

মন্দিরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান।দুর্ঘটনায় নিহত প্রশিক্ষণরত বিমানের পাইলট। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রীওয়া জেলার চোরহাটারে।

আরও পড়ুন:মাঝ আকাশে ধাক্কা, টুকরো টুকরো হয়ে গেল দুই বিমান!

পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে প্রশিক্ষণের জন্য বিমান নিয়ে বেরিয়েছিলেন চালক। সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। বিমান চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে চোরহাটার একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে বিমানটি মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার পর পাইলট গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাইলটের সহযাত্রী ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলেও স্থানীয় সূত্রে খবর।

স্থানীয় সূত্রে খবর, বিমান ধাক্কা লাগার কারণে মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...